আহত ৩
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
উপজেলার বরবরিয়া গ্রামে শুক্রবার বিকালে বজ্রপাতে বঙ্কিমচন্দ্র সরকার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের বাসিন্দা। একই সময় সান্তাহার সাইলো সড়কের পার্শ্বে অপর আরেক বজ্রপাতে এক ব্যাগ তৈরির কারখানার তিন শ্রমিক পপি রানী (৩০), এনামুল হক (২৮) ও আবু তোরাব (১৩) মারাত্মক আহত হয়েছে। আহতদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহত বঙ্কিমচন্দ্র তার জমিতে কাজ করতে যান। এ সময় বৃষ্টিসহ বজ পাত শুরু হলে বজ পাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।