ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত অন্তত ৫০০ কৃতী শিক্ষার্থীকে উপহার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং প্রত্যেককে একটি করে অভিনন্দনপত্র পাঠিয়েছেন ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের সমাবেশ না ঘটিয়ে গতকাল শনিবার ঐসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে ধামরাই সিটি সেন্টার ভবন থেকে তিনি প্রতিনিধি ও পিএস মো. বিল্লাল হোসেনের মাধ্যমে ঐসব গ্রন্থ ও অভিনন্দনপত্র বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ব্যারশ শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, হামিদা আফাজ গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফ হোসেন, জালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্য প্রধান শিক্ষকবৃন্দ এ উপহার ও অভিনন্দনপত্র গ্রহণ করেন।