অনুবাদক, সাহিত্যিক জাফর আলম আর নেই

অনুবাদক, সাহিত্যিক জাফর আলম গত শুক্রবার রাতে মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। জাফর আলম তথ্য অধিদপ্তরের সাবেক সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

অনুবাদ সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তার মোট ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে স্মরণীয় বরণীয় জীবনী গ্রন্থ এবং ঐতিহাসিক জীবনী গ্রন্থ, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর অন্যতম। জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন| ১৯৭৫ সালে তথ্য অধিদপ্তরে যোগ দেন। ২০০১ সালে তিনি সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন?

তার মৃত্যুতে তথ্য সচিব বেগম কামরুন নাহার গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সব সদস্যের পক্ষ থেকে সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গভীর শোক প্রকাশ করেছেন?