মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই-এর প্রকাশ আটকের দেওয়ার জন্য যে অনুরোধ করেছিলেন একজন বিচারক তা প্রত্যাখ্যান করেছেন। আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল, বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে যথাযথভাবে যাচাই করে দেখা হয়নি। ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে একটা ‘জুয়া খেলেছেন’ এবং ‘দেশকে ক্ষতির মুখে ফেলেছেন’। কিন্তু তিনি তার রায়ে বলেছেন প্রকাশনাটিতে ‘নিরাপত্তাজনিত যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে নিষেধাজ্ঞা জারিই যে তার যথাযথ প্রতিকার যুক্তরাষ্ট্রের সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি’। বোল্টনের বইয়ে দাবি করা হয়েছে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য ট্রাম্প চীনের সাহায্য চেয়েছিলেন। এমন আরো বিস্ফোরক অনেক তথ্য আছে তাতে। তবে ট্রাম্প বলেছেন, এসব বানোয়াট কথা।
‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন্ড: এ হোয়াইট হাউজ মেমোইর’ নামের সেই বইটিতে কিছু বিশেষ তথ্য থাকায় এবং এটি জাতীয় সুরক্ষার জন্য হুমকি উল্লেখ করে আদালতে এর প্রকাশনা স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের জন্য আবেদন জানিয়েছিল ট্রাম্পপ্রশাসন।