প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

                     উপকারীর অপকার করে যে

বাংলা

কঙ্কন সরকার, শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা , গাইবান্ধা।

এক কথায় প্রকাশ     

 

মনের কথা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশকে এক কথায় উপস্থাপন করা হয় তখন তাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। এর মাধ্যমে বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত ভাবকে একটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ করলে তা শ্রুতিমধুর হয়। তাছাড়া বাক্য সংক্ষেপনের মধ্য দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত, সংহত ও বলিষ্ঠ হয়।

 

অগ্রে গমন করে যে — অগ্রগামী।

অগ্রে জন্মে যে — অগ্রজ।

অতি দীর্ঘ নয় এমন — নাতিদীর্ঘ।

অপরের অধিন — পরাধীন।

অহংকার নেই যার — নিরহংকার।

অনুসন্ধান করার ইচ্ছা — অনুসন্ধিত্সা।

অনেক কষ্টে যাওয়া যায় যেখানে — দুর্গম।

অনেক কষ্টে নিবারণ করা যায় যা — দুর্নিবার

উপকারীর উপকার স্বীকার করে যে— কৃতজ্ঞ।

উপকারীর উপকার স্বীকার করে না যে— অকৃতজ্ঞ।

উপকারীর অপকার করে যে-—কৃতঘ্ন।

অভিজ্ঞতার অভাব — অনভিজ্ঞ।

অহংকার করে যে— অহংকারী।

যা হতে পারে না— অসম্ভব।

যার কোথাও হতে ভয় নেই— অকুতোভয়।

তার মত— তাদৃশ।

সমস্ত জীবন ব্যাপিয়া— যাবজ্জীবন।

যা লাফিয়ে চলে— প্লবগ।

রব শুনে যারা এসেছে— রবাহুত।

যা ক্রমেক্রমে বাড়ছে— ক্রমবর্ধমান।

যে নারীর সমপ্রতি বিবাহ হয়েছে— নবোঢ়া।

শক্তিকে অতিক্রম না করে— যথাশক্তি।

যার জায়া যুবতী— যুবজানি।

যা অধ্যয়ন করা হয়েছে— অধীত।

যিনি উপন্যাস রচনা করেন— ঔপন্যাসিক।

যিনি জ্যোতিষ শাস্ত্র জানেন— জ্যোতিষী।

যিনি বিদ্যালাভ করেছেন— কৃতবিদ্য।

কেহ জানতে পারে না এইরূপ ভাবে— অজ্ঞাতসারে।

একই সময়ে বর্তমান— সমসাময়িক।

একই সময়ে— যুগপত্