চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার বলেছেন, তাইওয়ানের একত্রীকরণ নিশ্চিত করার একটি পন্থা হিসেবে বেইজিং সেখানে তাদের সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না। এ সময় জোর দিয়ে তিনি বলেন, তাইওয়ান কোনো একদিন মূল ভূখণ্ডের সঙ্গে আবারো একীভূত হবে। শি জানান, বেইজিং সেখানে বহিরাগত বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পথ ধরে রেখেছে, যাতে শান্তিপূর্ণ একত্রীকরণ এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়।