করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে 

করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। 

তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের  প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর সঙ্গে কথা বলে তাঁকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তাঁর চিকিৎসা করা হবে।

তিনি জুন মাসের ১২ তারিখ থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

আরো পড়ুন: পুরান ঢাকায় ১ লাখ ৪০ হাজার নকল মাস্কসহ গ্রেফতার ৫

এদিকে ভোলার জেলা জজকে দ্রুত ঢাকায় আনার বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করায়  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের  প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ইত্তেফাক/ এমএএম