জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটসহ দেশের প্রতিটি জেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষাগার স্থাপনের মাধ্যমে সারাদেশে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার নমুনা পরীক্ষার দাবি জানিয়েছে জেলা বাম গণতান্ত্রিক জোট। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড়ে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান বাম জোটের নেতৃবৃন্দ। জয়পুরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এম এ রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু প্রমুখ।