ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন ওষুধের দোকান, পাইকারি মুদির দোকান ও সার্জিক্যাল দোকানে এসিআই কোম্পানির ফ্যামিলি সাইজ ১০০০ মিলিলিটার স্যাভলনের প্রতি কনটেইনার ৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ গায়ে মূল্য লেখা ২২০ টাকা। করোনাকালে এমনিতেই মানুষের আয়-রোজগার কম। স্নায়ুবিক চাপে ভুগছে মানুষ। তার ওপর ২২০ টাকার পণ্য ৫০০ টাকায় কিনতে হচ্ছে! এমন অরাজকতা মেনে নেওয়া যায় না। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া