মোহাম্মদপুর থেকে সাভার ইপিজেড পর্যন্ত বিআরটিসি বাস চাই

মোহাম্মাদপুর, ধানমণ্ডি, ঝিগাতলা এলাকার বেশিরভাগ মানুষ প্রতিদিন সাভার ইপিজেড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুরে কাজকর্মের জন্য যায় এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের।  মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাভার, সাভার ইপিজেড যাওয়ার জন্য কোনো পাবলিক বাস নেই। ফলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ঠিক সময়ে কর্মস্থলে যাওয়া যায় না। আবার কর্মস্থল থেকে সময়মতো বাড়িতে  ফেরাও কষ্টকর হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্ষার সময় অনেক অসুবিধা হয়। তাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাভার ইপিজেড পর্যন্ত বিআরটিসি বাস চালু করার জন্য  সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. লুত্ফুল  খাবির ফয়সাল  

কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা