আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে সাইদুল নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কালাপাহাড়িয়া ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি খালিয়ারচর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইদুল উপজেলার খালিয়ারচর গ্রামের আনসার আলীর পুত্র।
পুলিশ জানায়, সে ২০১৬ সালে কুমিল্লার হোমনা থানা এলাকায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুক যুদ্ধের বিষয়ে হোমনা থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে হোমনা থানায় তিনটি মামলা রয়েছে। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রফতারের পর রবিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।