চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক রেদওয়ানুল কবির (৩৬) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (২২ জুন) ভোরে তার মৃত্যু হয়।
রেদওয়ানুল কবিরের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে। এদিন দুপুরে প্রশাসনের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের সহায়তায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কয়েকদিন যাবত জ্বর, কাশি ও ঠাণ্ডায় ভুগছিলেন। রবিবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ সোমবার তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু এর আগে ভোরে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: খুলনায় করোনা উপসর্গে শিশুর মৃত্যু
পরে মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তার প্রতিনিধি হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমকে ঘটনাস্থলে পাঠান। তবে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন,‘ স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ ও বাড়িটি লকডাউন করা হয়েছে।’
ইত্তেফকা/এএএম