নতুন অগমেন্টেড প্রযুক্তির পণ্য আনছে অ্যাপল

মাইক্রোসফটসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির হেডসেট ও চশমা তৈরি করছে অ্যাপল। হেডসেটটি কোনো ডিভাইসের সংযোগ ছাড়াই সরাসরি অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির ভিডিও দেখার সুযোগ করে দেবে। ফলে ঘরের পাশাপাশি ভ্রমণের সময়ও ডিভাইসটি ব্যবহার করা যাবে। অপরদিকে চশমাটি পরে ভার্চুয়াল প্রযুক্তির বিভিন্ন ছবি ও ভিডিও দেখা যাবে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো ডিভাইসের সঙ্গে তারের মাধ্যমে চশমাটি যুক্ত করলেই চোখের সামনে ভার্চুয়াল প্রযুক্তির ছবি বা ভিডিও দেখা যাবে। এরই মধ্যে ডিভাইস দুটি তৈরির কার্যক্রম শুরুও করেছে অ্যাপল।