ক্যাপশন নিউজ

করোনা মহামারীর এই দুঃসময়ে অনেকেই সামাজিক দূরত্ব মানতে চান না। অসচেতন সেইসব মানুষের সচেতনতা বাড়াতে সিঙ্গাপুরে মাঠে নামানো হয়েছে রোবট কুকুর। পার্কে পার্কে ঘুরে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকতে বলছে এই রোবট। সিঙ্গাপুর কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সহায়তা করতে মোতায়েন করেছে রোবট। কুকুরের মতো দেখতে চার পা-ওয়ালা এই রোবট ছেড়ে দেওয়া হয়েছে দেশটির সেন্টাল পার্কে। ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্কের রাস্তায় দৌঁড়ে বেড়াচ্ছে কালো পা আর হলুদ গায়ের রোবট। ‘স্পট’ নামের রোবটটি মানুষ দেখলেই বলে উঠছে, ‘আসুন সবাই সিঙ্গাপুরকে সুস্থ রাখি’। ইংরেজিতে নারী কণ্ঠে রোবটটি আরও বলছে, ‘আপনার নিজের নিরাপত্তার জন্য, আপনার চারপাশের মানুষের নিরাপত্তার জন্য অন্তত এক মিটার দূরত্বে দাঁড়ান। ধন্যবাদ।’ 

 

 

০