শ্রীমঙ্গলে বাসচাপায় শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

উপজেলায় বাসচাপায় চৈতী দেব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার অটোরিকশাচালক সুমন দেবের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি দ্রুতগামী বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।