গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
বুড়া গৌরাঙ্গ নদীর চরমহিউদ্দিনের স্লুইসঘাট এলাকা থেকে রবিবার রাতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সোমবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, বৃদ্ধের গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি ও পরনে গামছা ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।