চন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

৩ হাজার পিস ইয়াবাসহ জাফর আলম (১৭) এবং মেহেদী হাছান (২০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ইয়াবা বহনকারী একটি মিনি ট্রাক। পরে আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় হাজতে পাঠানো হয়।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।