আমতলী (বরগুনা) সংবাদদাতা
উপজেলায় ছত্তার আকন (৬০) নামে এক কৃষক বিদ্যুত্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকালে চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে একটি রেইনট্রি গাছের ডাল কাটতে গিয়ে তার মৃত্যু হয়।
নিহতে ছেলে মোশারেফ হোসেন জানান, তার বাবা নিজ বাড়ির একটি রেইনট্রি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। ডালটি কাটার পর সেটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়। তিনি না বুঝেই ঐ ডাল নামাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যান। তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, থানায় ইউডি মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।