ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারের পাশে একটি ফিশারি থেকে লাশটি উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন রায় সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।