খুলনা অফিস
‘রেড জোন’ চিহ্নিত খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড ও জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ জুন রাত থেকে ১৬ জুলাই পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ।