দৈনিক যুগান্তরের প্রকাশক এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির বড়ো ভাই এটিএম কামাল হোসেন আর নেই।
সোমবার ভোরে ঢাকার বাসাবোর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। এটিএম কামাল হোসেন বাংলাদেশ রেলওয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ইন্সট্রাক্টর। সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।