টঙ্গীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন জনকে গ্রেফতার  করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার রাতে পাগাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. গোলাম রব্বানী চঞ্চল, মোজ্জামেল হোসেন সুমন ও সাজিদুল ইসলাম সৈকত।

টঙ্গী পূর্ব থানার এসআই জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোলাম রব্বানী চঞ্চলের ওয়ার্কশপ অফিসে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় হাতেনাতে তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঐ অফিসে তল্লাশি চালিয়ে ১১টি ধারাল ছোরা, ৪১টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোনসেট, ইয়াবা বিক্রির সাড়ে ১৪ হাজার টাকা ও একটি হরিণের চামড়া এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি নিয়মিত মামলা হয়েছে।