দেশের বিভিন্ন স্থানে পাঁচটি বর্বর ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

গত ২০ ও ২১ জুন বগুড়ায় স্কুলছাত্রী ও আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু এবং অন্য স্থানে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, কন্যাশিশুর যৌন হয়রানির ঘটনাসহ পাঁচটি ঘটনায় মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

স্কুলছাত্রী ও অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ঘাটনপূর্বক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। একই সঙ্গে যৌন হয়রানির শিকার শিশুর নিরাপত্তাসহ তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে পরিষদ।