নির্দেশনা না মানায় ¶qক্ষতি ও মৃত্যুর দিকে গিয়েছি :আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘করোনা ভাইরাস মোকাবিলার জন্য প্রথম থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন। এটা যদি দেশের মানুষ কার্যকর করত, তাহলে আজকে যেটুকু ক্ষয়ক্ষতি আমরা অনুভব করছি, প্রাণহানি দেখছি, তা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যেহেতু আমরা সেই নির্দেশনা পুরোপুরিভাবে ফলো করিনি, সেই নির্দেশনাগুলো মেনে চলতে পারিনি, তাই ক্ষয়ক্ষতি ও মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছি।’ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।