কোটালীপাড়ার পৌর মেয়র করোনায় আক্রান্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, কয়েকদিন ধরে কামাল হোসেন জ্বর জ্বর অনুভাব করছিলেন। গত রবিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 


তিনি আরও জানান, মেয়র বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

ইত্তেফাক/ইউবি