প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

কল্পনা করা যায় না এমন-

বাংলা

কঙ্কন সরকার,শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা,গাইবান্ধা।

এককথায় প্রকাশ       

 

মনের কথা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশকে এক কথায় উপস্থাপন করা হয় তখন তাকে এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। এর মাধ্যমে বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত ভাবকে একটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ করলে তা শ্রুতিমধুর হয়। তাছাড়া বাক্য সংক্ষেপনের মধ্য দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত, সংহত ও বলিষ্ঠ হয়।

একই গুরুর শিষ্য- সতীর্থ।

অন্য ভাষায় যা রূপান্তরিত- অনুদিত।

যার চক্ষু লজ্জা নেই- চশমখোর।

চার দিকে ঘুরে আসা — প্রদক্ষিণ।

কল্পনা করা যায় না এমন — অকল্পনীয়।

প্রহরা দেয় যে — প্রহরী।

ফুরায় না এমন — অফুরান।

বিচার নেই এমন — নির্বিচার।

মাটি ভেদ করে ওঠে এমন — উদ্ভিদ।

ঠকাতে অভ্যস্ত এমন — ঠগ।

খ-তে (আকাশে) গমন করে যে — খগ।

খ-তে (আকাশে) চরে যে— খেচর, আকাশ চারী

গম্ভীর ধ্বনি — মন্ত্র।

যে গমন করে না— নগ।

যে সকল অত্যাচার সহ্য করে— সর্বংসহা (পৃথিবী)

যিনি অধিক কথা বলেন না— মিতভাষী।

যিনি হিত কামনা করেন— হিতৈষী, হিতাকাঙ্ক্ষী।

যার এক বিষয়ে চিত্ত নিবন্ধ- একাগ্রচিত্ত।

অনেকের মধ্যে একজন— অন্যতম।

যার এ পর্যন্ত শত্রু জন্মায়নি— অজাতশত্রু।

অগ্রে বর্তমান থাকে যে— অগ্রবর্তী।

যা পূর্বে ছিল এখন নেই— ভূতপূর্ব।

যে জমির উত্পাদিকা শক্তি নেই— অনুর্বর।

যা ভেদ করা যায় না— দুর্ভেদ্য।

মরার মত— মৃতবত্।

যে ভিক্ষা দ্বারা জীবন ধারণ করে— ভিক্ষাজীবী।

আপনাকে পণ্ডিত মনে করে— পণ্ডিতম্মন্য।

বিদেশ থেকে আগত— বিদেশী।