বরিশালে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে হাফিজা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এর আগে করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠি সদরের কেফায়েত নগর এলাকার ওই নারীকে রবিবার রাত ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ।

ইত্তেফাক/ইউবি