করোনা ভাইরাসের মহামারির মধ্যেই এশিয়া রাগবির তত্ত্বাবধানে বাংলাদেশ রাগবি ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে থেকে গতকাল অলিম্পিক ডে পালন করেছে। এতে অংশ নেন ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি), সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় এবং তাদের অভিভাবকরা।—খবর বিজ্ঞপ্তির