করোনায় আক্রান্ত জকোভিচ

এবার করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচও। মঙ্গলবার এ সার্বিয়ান তারকা নিয়েই জানিয়েছেন বিষয়টি। জকোভিচের আমন্ত্রণে আদ্রিয়া ট্যুর টুর্নামেন্টে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। রবিবার রাতে প্রথম আক্রান্তের খবর আসে। জানা যায়, খেলতে আসা গ্রেগর দিমিত্রভ পজিটিভ হওয়ার খবর। এর কিছু পরই আরো দুই প্রতিদ্বন্দ্বী বোর্না চোরিচ আর ভিক্টর ত্রইকির এর আক্রান্ত হওয়ার খবর আসে। জকোভিচ নিজেও টুর্নামেন্টে ভিক্টর ত্রইকির মুখোমুখি হয়েছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টের অন্যতম আয়োজক ক্রোয়েশিয়ায় লকডাউন কিংবা সামাজিক দূরত্বের বিধিনিষেধ না থাকায় খেলোয়াড়রা দেদারসে একে অপরকে জড়িয়ে ধরেছেন, এমনকি টুর্নামেন্টে ৪০০০ দর্শকও খেলা দেখতে এসেছিলেন!