নভোএয়ারে কলকাতায় গেলেন ১৯ জন ভারতীয় নাবিক

নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ১৯ জন ভারতীয় নাবিক। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন তারা। গতকাল মঙ্গলবার নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে স্থানীয় সময় বিকাল ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছে। নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোরে তিনটি, সৈয়দপুরে চারটি ও সিলেটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। —প্রেস বিজ্ঞপ্তি