গাজীপুর জেলার পুবাইল থানার কেন্দ্রস্থলে মিরেরবাজার। টঙ্গী-ভৈরব, গাওছিয়া-গাজীপুর সড়কপথে যাতায়াতকারীদের যাওয়া-আসা মিরেরবাজার হয়েই। প্রতিদিন হাজার হাজার যাত্রী বাস, লেগুনা, সিএনজি ও অটো রিকশায় উঠছে-নামছে। অপেক্ষমাণ যাত্রীদের ভিজতে হয় রোদ-বৃষ্টিতে। যাত্রী ওঠানামার জায়গা বৃষ্টিতে কাদামাটিতে একাকার। যাত্রীদের কষ্টের শেষ নেই। এ দুর্ভোগ প্রতিদিনের, বৃষ্টিতে আরো বেড়ে যায়। মিরেরবাজার চৌরাস্তা সংলগ্ন যাত্রীছাউনি নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জিয়াউল হক সরকার, পুবাইল, গাজীপুর