নগরীর সিআরবি এলাকায় একটি বাংলো থেকে মালেকা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মালেকা বেগমের বাড়ি সিলেটে। তিনি টাইগারপাস এলাকায় থাকতেন। তার স্বামীর নাম সুমন। মালেকার কাছ থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বলেন, সিআরবি এলাকায় একটি বাংলো থেকে মালেকা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।