‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক আমিনুল

 ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

এ বছর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘নিয়ন্ত্রণাধীন দপ্তর/সংস্থা’ ক্যাটাগরিতে তিনি এ ‘শুদ্ধাচার পুরস্কার’ অর্জন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০১৭ অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উত্সাহ প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

আরডিএ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি মো. আমিনুল ইসলাম মহাপরিচালক হিসেবে যোগদান করেন। সরকারের নীতি ও নির্বাচনি ইশতেহারের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নীতিনির্ধারণী গবেষণা পরিচালনা করছেন।