রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শামীম আহম্মেদ মোহন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহম্মেদ মোহন (৬৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বাদ আছর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সরকারি কবরস্থানে দাফন করা হয়।

মো. বদিউর রহমান

নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. বদিউর রহমান (৬৯) গতকাল মঙ্গলবার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়রে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সন্ধ্যায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।