নাগেশ্বরীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নাগেশ্বরীতে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদা নেওয়ার সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কেবি সড়কের আশার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রুবেল মিয়া (২৬)।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, রুবেল মিয়াকে মঙ্গলবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।