সাতকানিয়ায় ইয়াবা ব্যবসার প্রতিবাদ করার জের ধরে সোমবার বিকালে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের ছুরিকাঘাতে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক নিহত হয়েছেন। নিহতের নাম মোসাদ্দেকুর রহমান (৩৬)। এ সময় আহত হয়েছেন তার সহোদর ভাই।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, ছুরিকাঘাতকারী সোহেলের বিরুদ্ধে থানায় আপতত একটি মাদক মামলার নথি খুঁজে পেয়েছি। সে এলাকার খুচরা মাদকের ব্যবসা করত। ঐদিন সদর ইউনিয়নের আদর্শপাড়ায় সোহেলকে পেয়ে মোসাদ্দেকুর ও তার ভাই ফয়সালসহ আরো কয়েক জন কেন মাদক ব্যবসা করো—এ কথা বলার পর তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেলের কাছে থাকা ছুরি মোসাদ্দেকের পেটে ঢুকিয়ে দেয়। ফয়সাল এগিয়ে গেলে তার পেটেও ছুরিকাঘাত করে। খুনি সোহেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।