জেলা ও দায়রা জজসহ আট জন করোনা আক্রান্ত

মাগুরায় মঙ্গলবার একই দিনে জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান ও তার ছেলেসহ আট জন করোনা আক্রান্ত হয়েছেন। এর কয়েক দিন আগে জেলা ও দায়রা জজের স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন।  মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মঙ্গলবার মাগুরায় আট জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ  এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলো ৭২ জন। এর মধ্যে  মৃত্যু হয়েছে দুই জনের, সুস্থ হয়েছেন ৩৬ জন এবং আইসোলেশনে আছেন ৩৪ জন।