কোটালীপাড়ার পৌর মেয়র করোনা আক্রান্ত

কোটালীপাড়ার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজি মো. কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য মেয়র হাজি মো. কামাল হোসেন শেখের করোনা রিপোর্ট পজিটিভের কথা নিশ্চিত করে বলেন, মেয়র বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং তিনি সুস্থ আছেন।