‘শেখ হাসিনা ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈনিকের মতো কাজ করতে হবে’

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী ইশতেহারে দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিশ্রুতিসমূহ অক্ষরে-অক্ষরে পালনে প্রত্যেক নেতা-কর্মীকে একেকজন সৈনিকের মতো কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা-৪ আসনভুক্ত কদমতলী থানা আওয়ামী লীগ নেতারা। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন পরবর্তী গতকাল বুধবার থানা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নেতারা এই পরামর্শ দেন।

কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক সভায় বলেন, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় যেমন আনন্দের, তেমনি চ্যালেঞ্জেরও। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগণ শেখ হাসিনার ওপর যে আস্থা রেখেছেন সেটির প্রতিদান দিতে হবে।