নবীনগরের শ্রীরামপুর গ্রামের দক্ষিণ পাড়ার পরিত্যক্ত আমবাগান থেকে মঙ্গলবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শিরিন আক্তার (৩০)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের মো. খলিল মিয়ার মেয়ে। অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।