রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি প্রমুখ উপস্থিত ছিলেন।