শুরু থেকেই সুনামগঞ্জ জেলায় অন্যান্য সেবা সংস্থার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। এই উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে সকল ধরনের মিটিং, সেমিনার, ওয়ার্কশপ, প্রশিক্ষণ, সমন্বয় সভা ও উঠান বৈঠক বন্ধ রেখে ব্র্যাক তার কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, বৈশ্বিক সংকটের এই পর্যায়ে কর্মহীন, পুঁজিহীন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়ান সেজন্য ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করছে।