ঝিনাইদহে ৪৭ জনকে জরিমানা

ঝিনাইদহে মঙ্গলবার স্বাস্থ্যবিধি না মানা ও পলিথিন বিক্রির দায়ে ৪৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে এজন্য জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।