কাউখালী সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে সোমবার বিকালে প্রায় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাধা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলা মত্স্য অধিদপ্তর, কাউখালী থানা পুলিশ এবং নৌপুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা, কালীগঙ্গা ও কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে ঐসব জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।