শিবগঞ্জে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে সোমবার রাতে ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। তার নাম শাহ আলম (২৬)।

র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি আভিযানিক দল সাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমার মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় ৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।