মাটি খননে বেরিয়ে এলো বহু বছরের পুরোনো মূর্তি

মিঠাপুকুরে মাটি খনন করতে গিয়ে দুই কেজি ৫০০ গ্রাম ওজনের বহু বছরের পুরোনো একটি মূর্তি পাওয়া গেছে। সোমবার বিকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, উদ্ধার মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মূর্তিটি কিসের তৈরি তা পরীক্ষা করার পর বোঝা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।