গাজীপুরে শিশুধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগরের বড়বাড়ী জয় বাংলা রোড থেকে অভিযুক্ত যুবক সাগরকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটির স্বজনসহ স্থানীয়রা জানায়, গত ১৭ জুন বড়বাড়ী এলাকার ওই শিশুটিকে কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে পাশের বাসার সাগর ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বরা ২৫ হাজার টাকা জরিমানার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করে। পরে জরিমানার টাকা না দিয়ে শিশুর বাবা-মাকে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয় স্থানীয় মাতব্বর ও সাগরের পরিবারের লোকজন।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, শিশুটির বাবা মামলা করলে সাগরকে গ্রেফতার করা হয়েছে।