সাভারে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সাভারে বংশী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. রাব্বী (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিখোঁজ হয় রাব্বী। রাব্বী গাইবান্ধা জেলার সদর থানার চাপাদাও গ্রামের মো. শামীম মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার তারাপুর মসজিদ সংলগ্ন হামিদ বেপারীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।