এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম) সিনিয়র অফিসার তানভীর আহমেদ তুষার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির মালিবাগ শাখায় কর্মরত ছিলেন। এ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষের তথ্য মতে, এখন পর্যন্ত এক্সিম ব্যাংকের ২২ জন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।