বাইডেনকে সমর্থন দেবেন রিপাবলিকানপন্থি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে সমর্থন দেবেন রিপাবলিকানপন্থি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এসব উপদেষ্টারা রিপাবলিকানপন্থি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডাব্লিউ বুশ এবং জর্জ ডাব্লিউ বুশের আমলে দায়িত্ব পালন করেছেন। দুইডজন উপদেষ্টা একটি গ্রুপ গড়েছেন যারা বাইডেনকে সমর্থন দেওয়ার কথা শিগগিরই ঘোষণা করবেন। তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাইডেনকেই তারা সমর্থন করবেন। এই গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বেলিনজার তৃতীয় এবং কেন ওয়েনস্টেইন। সম্প্রতি ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও জানিয়েছেন, তিনি ট্রাম্পকে ভোট দেবেন না। এছাড়া তার প্রকাশিতব্য একটি বইয়েও ট্রাম্পের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। -রয়টার্স